শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:১৮ পিএম
কৃষিবিদ মিলনায়তনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
expand
কৃষিবিদ মিলনায়তনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এ সভা শুরু হয়।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির নেতারা। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সব অঙ্গ সংগঠনের নেতারা সভায় যোগ দিয়েছেন।

সূত্রে জানা গেছে, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন