বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নিয়ে চাকরি: অনুসন্ধানে দুদকে তথ্য দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর   

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:১৬ পিএম
দুদক এবং স্বাস্থ্য অধিদপ্তরের লোগো ।। এনপিবি কোলাজ
expand
দুদক এবং স্বাস্থ্য অধিদপ্তরের লোগো ।। এনপিবি কোলাজ

করোনা মহামারীর সময় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে নিয়োগে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক পরিচালকের বিরুদ্ধে। তবে এ বিষয়ে অনুসন্ধানে বারবার চিঠি পাঠিয়েও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র মিলছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, ডা. শামিউল ইসলাম সাদীর নেতৃত্বে এই সিন্ডিকেট অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি জানান, করোনার সময় জরুরি ভিত্তিতে ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ১৮০০ জন টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। সেই নিয়োগকে কেন্দ্র করে বড় ধরণের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। বিশেষ করে ১৬১ জনকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে।

দুদক বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. শামিউল ইসলাম সাদীর নেতৃত্বে একটি সিন্ডিকেট নজিরবিহীন অবৈধ নিয়োগ বাণিজ্যে ৪০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধভাবে শতকোটি টাকার সম্পদ অর্জন করছে। ২০২৫ সালের নভেম্বর থেকে কয়েক দফা চিঠি দিলেও এখন পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। নথিপত্র পেতে গত সপ্তাহেই আবারও চূড়ান্ত তাগিদপত্র পাঠিয়েছে সংস্থাটি।

কেবল এই নিয়োগ বাণিজ্যই নয়, করোনাকালে কেনাকাটাসহ স্বাস্থ্য অধিদপ্তরের আরও একাধিক কেলেঙ্কারির তদন্তও বর্তমানে দুদকে চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup