শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ পিএম
সাদ্দাম হোসেন
expand
সাদ্দাম হোসেন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ আসনের সাংসদ ইয়াসের খান চৌধুরীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন।

রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানা গেছে।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের বিশেষ সহকারী হিসেবে মো. সাদ্দাম হোসেন প্রতিমন্ত্রীর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা প্রদান করবেন। সাদ্দাম হোসেনের এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে পত্রে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আশা প্রকাশ করেন, সাদ্দাম হোসেন অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত এই নতুন দায়িত্ব পালন করবেন।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে রাজনীতি করে আসছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও ইয়াসের খান চৌধুরীর ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করছেন। একইসাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন।

নিয়োগপ্রাপ্ত হওয়ায় তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাদ্দাম হোসেন জানান, নেতা আস্থা রেখে আমার ওপর যে দায়িত্ব অর্পন করেছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নান্দাইলের জনসাধারণের সাথে প্রতিমন্ত্রীর সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় রাখতে কাজ করবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন