

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই করার কাজ শেষ করেছে। তবে ১৪-১৫টি বিষয়ে সরকারি দলের সঙ্গে একমত হয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী; তারা নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছেন।
রোববার রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে তৃতীয় দিনের মতো বৈঠক করে বিশেষ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ অন্যান্য সংসদ সদস্য। বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।
বৈঠক শেষে বিরোধী দল জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে কিছু বিষয় পাস করানোর চেষ্টা করেছে। মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় সংক্রান্ত বিষয়গুলোতে তারা একমত হয়নি।
তিনি বলেন, ‘সরকারি দল এগুলোকে আবার দলীয় করার চেষ্টা করছে, যা আমরা সমর্থন করি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকগুলো আগের মতোই পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে সংশোধিত বিল আনা হবে, আর কিছু বিষয় পরবর্তী অধিবেশনে বিল আকারে উত্থাপিত হবে। নোট অব ডিসেন্ট যথাযথভাবে প্রতিবেদনে প্রতিফলিত হবে এবং বিল প্রণয়নের সময় সংসদ সদস্যরা তাদের বক্তব্য রাখতে পারবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। অতএব, এ অধীনে ভবিষ্যতে আর কোনো গণভোট হবে না, তাই এটি বিল আকারে আনার প্রয়োজন নেই।’
সাধারণত কোনো বিল যাচাই–বাছাই করে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। তবে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এখনো গঠন না হওয়ায় বিশেষ কমিটি এই কাজ সম্পন্ন করেছে। কমিটিকে ২ এপ্রিল সংসদে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মন্তব্য করুন
