বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবিপ্রধান 

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ।। ছবি: সংগৃহীত
expand
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ।। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যোগাযোগ করছে।

রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হাদি হত্যা মামলাটি এখন সিআইডি দেখভাল করছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।’

এদিকে হাদি হত্যার ঘটনায় দুই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ (রাহুল) ও আলমগীর হোসেনকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত।

১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়। তবে আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে।’

তিনি দাবি করেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনও কাজে ছিলাম না।’ এসময় তিনি ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও মন্তব্য করেন। উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup