সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন জিয়ার কবরে যুবকের আত্মহত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম
ফাইল ছবি
expand

ঈদের দিন জিয়া কবরে এক যুবক আত্মহত্যার চেষ্টা চালান। তিনি ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করার চেষ্টা করেন। শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে মিরপুর পিওএমের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী মুস্তাফিজ বলেন, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। এমনকি একপর্যায়ে নিজের গলাতেও পোঁচ দিতে গিয়েছিলেন।

এএসআই আরও বলেন, যুবকটি যখন নিজের ক্ষতি করার চেষ্টা করছিলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank