সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে আন্ডারওয়ার্ল্ডের হত্যা হুমকি, তারপর...

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
শাহরুখ খান
expand

নব্বইয়ের দশকে বলিউডে যখন অপরাধ জগৎ ও গ্যাংস্টারদের ভয়াবহ দাপট ছিল, ঠিক তখনই শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়। সে সময় অনেক সময়ই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত অপরাধীরা জোর করে তারকাদের তাদের ছবিতে অভিনয় করতে বা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করত। প্রাণভয়ে অধিকাংশ তারকা তাদের সব শর্ত মেনে নিলেও, শাহরুখ খান সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন।

সম্প্রতি পরিচালক সঞ্জয় গুপ্ত জানান, এক কুখ্যাত গ্যাংস্টারের হুমকির মুখে শাহরুখ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন:

‘আমি কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানেও যাব না। আমি পাঠান- আমাকে গুলি করতে চাইলে করে দিন, তাও আপনাদের কথায় চলব না।’

তার এই অটল ও নিভীক মনোভাব দেখে অপরাধ জগতের লোকজনও তাকে আলাদা চোখে দেখতে বাধ্য হয়। তবে এই সাহসের কারণে তাকে টানা প্রায় তিন বছর কঠোর নিরাপত্তার মধ্যে কাটাতে হয়েছিল।

লেখক ও চিত্রসমালোচক অনুপমা চোপড়ার বইয়েও গ্যাংস্টার আবু সালেম, ছোটা রাজন ও ছোটা শাকিলের সঙ্গে শাহরুখের সংঘাতের কথা উল্লেখ রয়েছে।

১৯৯৭ সালে 'ডুপ্লিকেট' সিনেমার শুটিংয়ের সময় হুমকি এতটাই বেড়ে যায় যে তাকে সার্বক্ষণিক পুলিশ পাহাড়ায় থাকতে হতো। একবার আবু সালেমের ঘনিষ্ঠ এক প্রযোজকের ছবিতে কাজ করতে না চাওয়ায় তাকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। ভেতরে ভয় থাকলেও শাহরুখ ফোনে নিজের আত্মমর্যাদা ও সাহসিকতা একটুও প্রকাশ পেতে দেননি।

ক্যারিয়ারের শুরুতেই জীবনের এত বড় ঝুঁকি থাকার পরও কোনো অন্যায়ের কাছে মাথা নত না করার এই মানসিকতাই শাহরুখ খানকে সত্যিকারের 'কিং খান' বানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank