বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
expand
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী, মৎস্য, ফসল, পশু ও পোলট্রি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। দরিদ্র কৃষকদের সাময়িক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের প্রবৃদ্ধিতে সহায়তার জন্য এই উদ্যােগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৬ পর্যন্ত সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে প্রায় ১৫৫০ কোটি টাকা যা এ মওকুফের আওতাভুক্ত হবে।

তিনি আরও বলেন, এ ঋণ মওকুফ করা হলে হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে। এর ফলে সুদ ও মূলধন ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন যা তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি পাবে।

নাসিমুল গনি বলেন, ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষক ব্যয় করতেন, সেই অর্থ তারা উন্নত মানের বীজ ও আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন।

তিনি আরও জানান, কৃষকদের মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সক্ষম হবেন। এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা সিএমএস উন্নত হবে, ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে।

উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার ১৯৯১-১৯৯৬ সময়ে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ-আসল মওকুফ করা হয়েছিল যা কৃষকদের ব্যাপক লাভ করে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X