

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া যেন না নিতে পারে এই জন্য নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি যে কোন মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক-রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এসব কথা জানান তিনি।
শেখ রবিউল আলম বলেন, ‘লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া যেন না নিতে পারে এই জন্য নজরদারি বাড়ানো হবে। তাছাড়া আমার মন্ত্রণালয়ে দুর্নীতির সুযোগ নেই।’
অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার ঈদে নৌ-যাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বস্তির হবে বলে জানিয়ে তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের সময় ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেও ২৬টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি অনিয়ন্ত্রিত যান বন্ধ রেখে যানজট নিরসন বন্ধ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
