বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বে সরকার গঠনের আশা পাটওয়ারীর 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী। বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, ভোট সুষ্ঠ হচ্ছে। কিন্তু এই কেন্দ্রে আমাদের এজেন্টকে এক ঘণ্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছে। সেটা এক্সটেন্ডেড হতে হতে তিন ঘণ্টা করা হয়েছে। ওই তিন ঘণ্টা এই কেন্দ্রের ভিতরে কি হয়েছে, সেটা আমরা জানতে চাই।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে। লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। তবে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি-নারীরা শাপলা কলিতে ধুমাইয়া ভোট মারতেছে।

তিনি আরও বলেন, ঢাকা-৮ এ শাপলা কলির ভূমিধ্বস বিজয় হবে। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারীর না। এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। তাই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমাদেরকে করতে হবে।

নাসির উদ্দিন বলেন, আমরা জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে তাদের হাড্ডি আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোন স্থান নেই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে নির্যাতিত নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠা করব। এখানে কোন নয়-ছয় নেই। যে যত প্রভাবশালী হোক না কেন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা, গুনাই ধরিনা। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলা মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হলো জনগণ।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সারাদেশে ১১ দলীয় জোটের ভোট ব্যাংকে যেভাবে ভোট পড়তেছে ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে। অনেক স্থানে হামলা হচ্ছে আমাদের উপর।

তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি- কেউ যদি হামলা করতে আসে আপনারা প্রশাসনকে জানাবেন, আপনারা হামলা করতে যাবেন না। কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখব। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে। গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের ১৩ জনকে আহত করেছে। আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আমরা প্রচুর মার খেয়েছি, এবার আর মাইর খাবো না। এবার মার দিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন