

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিল্লির গণমাধ্যমে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স ভারতের ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, এটাকে শুধুমাত্র খুনি হাসিনা বা আওয়ামিলীগের অ্যাক্ট হিসেবে রিড করার সুযোগ নেই। এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির ভারতীয় ষড়যন্ত্রের অংশ।
এছাড়াও তিনি পোস্টে, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে হাসিনা ও আওয়ামী লীগকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও উল্লেখ করেন।