

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আপনি একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে।
বুধবার (৫ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম লেখেন, ‘মুক্তির দিনে এসে এসব বেমানান, তবু জানিয়ে যাই- ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার।’
তিনি লেখেন, ‘ইতিহাসের মাৎস্যন্যায় তো বাস্তব। বড় মাছ মেজো বা ছোট মাছকে গিলে খাবে। মেজো বা ছোট মাছ আবার বড় হয়ে অন্যদের গিলে খাবে। গত দুই বছরে কি হয়নি এসব? আবারও হবে। সময় এলে সেখানে অন্যরা থাকবে না।’
সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, ‘আপনি একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে, যেন আপনি ছিলেনই না। থাকলেও গাদ্দার হিসেবে ছিলেন। অন্যদিকে কোনোভাবে ওই আদর্শিক গ্রুপের সঙ্গে তাল মিলিয়ে চললে প্রধান দুই-চার পুতচরিত্রের একজন হয়ে ওঠা কোনো বিষয়ই ছিল না।’
তিনি লেখেন, একটি দলে যোগ না দিলে ওই দলের লোকজন আপনার নামই নেবে না। যদিও দলটি গড়ে তোলায় আপনি প্রতিষ্ঠাতাদের কিংবা নীতিনির্ধারকদের একজন ছিলেন। দলের তৈরি কোনো ইভেন্টের ইতিহাসেও আপনার নাম নেওয়া হবে না। নিলেও দায় দেওয়ার জন্য নেওয়া হবে। যদিও আপনি ওই ইভেন্টের সব নীতিনির্ধারণে অন্যতম একজন ছিলেন।
সবশেষে মাহফুজ আলম লেখেন, যার হাতে ক্ষমতা, সে-ই ইতিহাস লিখবে। এটা নিয়ে অভিযোগ করবে দলের বা আদর্শিক গোত্রের লোক। কারণ, দলের বা আদর্শিক গোত্রের ক্ষমতারোহণের জন্য ইতিহাসের ওপর কর্তৃত্ব দরকার। ক্ষমতারোহণ করে তারা কার বা কাদের ইতিহাস লিখবেন, কাদের বাদ দেবেন, সেটা বলাই বাহুল্য।