বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ১ দফার ঘোষক নাহিদ: নুসরাত তাবাসসুম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
expand
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ‘এক দফা’ আন্দোলনের কৃতিত্ব নিয়ে চলমান বিতর্কে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

একটি ভিডিও নিয়ে প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, বাংলাদেশে ১ দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)নাহিদ ইসলাম।

ভিডিওটির প্রেক্ষাপট ও তথ্য যাচাই না করেই এটি তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এজন্য বিএনপির নেতাকর্মীদের কাছে ব্যাখ্যাও চেয়েছেন এ নেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘ভিডিওটা দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?

এরপর তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের নেতৃত্ব ও কর্মসূচির প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘কারণ বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম। লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ।’

ভিডিওটি তৈরির আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নুসরাত তাবাসসুম লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ কয়েকজন সমন্বয়ককে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। বিভিন্ন সমকালীন প্রতিবেদনে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নেতৃত্ব এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচির তথ্যও উঠে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন