বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাসিনার বক্তব্য ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি কে লিখেছে আমি জানি’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:২০ এএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:৫০ এএম
শফিকুল আলম। ছবি: সংগৃহীত
expand
শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স ঘিরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ প্রকাশের ভাষ্য নিয়ে রহস্যজনক এক বিবৃতি দিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন , ‘আমি জানি কে নয়া দিল্লিতে গণহত্যাকারী হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি লিখেছে।’

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ‘এটা ছিল চমৎকার শক্তিশালী ও জোরালো বিবৃতি।’

পোস্টের কমেন্ট বক্সে দেখা যায় নানাজন নানা মন্তব্য করছেন। কেউ বলছেন, বিবৃতিটি যেমন হওয়া উচিত তেমনই সাহসী এবং উজ্জ্বল। কেউ বলছেন, যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই জুলাইয়ের পক্ষের লোক। কেউ আবার শফিকুল আলমকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির লেখক বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ৫ আগস্ট উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমে একটি প্রেস কনফারেন্স করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই প্রেস কনফারেন্সের প্রতিক্রিয়া জানিয়ে এদিন রাতে মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। শফিকুল আলম এই বিবৃতির কথাই বলেছেন তার পোস্টে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন