বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

তীব্র শীতে কাঁপছে সারাদেশ। সেই সঙ্গে ২৪ জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে দাপটে রয়েছে কুয়াশা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। বুধবারের তুলনায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। আবার সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে রাজধানীর তাপমাত্রাও।

আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে, এই শৈত্যপ্রবাহ চলতে থাকতে পারে আরও কয়েক দিন।

এই শৈত্যপ্রবাহ আর কয় দিন চলবে এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে আবার কিছু জেলা বাদ পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে আজ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup