মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব এলাকায় টানা দুই দিন ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় আগামী দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

সময়কাল: আগামী ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

যেসব এলাকায় বন্ধ: এই সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে।

গাজীপুর পবিস-১-এর কালীগঞ্জ জোনাল অফিস সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা ও ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সবার সহযোগিতা কামনা করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন