মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্প্লিট নাকি উইন্ডো, কোন এসিতে ঘর বেশি ঠান্ডা থাকে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই এখন এসি কেনার কথা ভাবছেন। কিন্তু দোকানে বা অনলাইনে এসি খুঁজতে গেলেই একটা বড় প্রশ্ন সামনে আসে- উইন্ডো এসি (window AC) কিনবেন নাকি স্প্লিট এসি (Split AC)?

স্প্লিট এসির মূল অংশ (কম্প্রেসার ও কনডেনসার) ঘরের বাইরে থাকে। এটি খুব দ্রুত এবং সমানভাবে পুরো ঘর ঠান্ডা করতে পারে।

অন্যদিকে, উইন্ডো এসির পুরো যন্ত্রাংশ ঘরের ভেতরেই থাকে এবং একটি পাইপের মাধ্যমে জানলা দিয়ে গরম হাওয়া বাইরে বের করে দেয়।

পোর্টেবল এসি চলার সময় ঘরে সামান্য নিম্নচাপ তৈরি হয়, ফলে বাইরের গরম হাওয়া ভেতরে ঢোকার চেষ্টা করে। তাই এটি দিয়ে ঘর ঠান্ডা হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে।

বিদ্যুৎ খরচ ও শব্দ:

বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে স্প্লিট এসি অনেক এগিয়ে। ১ টনের একটি স্প্লিট এসি সাধারণত ৯০০-১১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যেখানে উইন্ডো এসিতে প্রয়োজন হয় ১২০০-১৫০০ ওয়াট।

এছাড়া স্প্লিট এসিতে বিদ্যুৎ বিল অনেকটা কম আসে। উইন্ডো এসিতে বেশিরভাগ সময় এই সুবিধা না থাকায় গ্রীষ্মকালে বিল বেশি আসার আশঙ্কা থাকে।

পাশাপাশি, স্প্লিট এসির শব্দ সৃষ্টিকারী যন্ত্রটি ঘরের বাইরে থাকায় কোনো আওয়াজ ছাড়াই শান্তিতে ঘুমানো যায়। কিন্তু উইন্ডো এসির পুরো ব্যবস্থা ঘরের ভেতর চলায় এটি বেশ শব্দ করে।

ইনস্টলেশন ও দাম

১-টন ক্ষমতার স্প্লিট ও উইন্ডো এসির দামের খুব একটা পার্থক্য নেই, দুটোর দামই সাধারণত ৩৫,০০০ থেকে ৬৫০০০ টাকার কাছাকাছি হয়ে থাকে।

তবে স্প্লিট এসি বসানোর জন্য দেওয়ালে ড্রিল করতে হয় এবং দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হয় (যার জন্য আলাদা ইনস্টলেশন খরচ লাগে)।

অন্যদিকে, উইন্ডো এসিতে ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, স্রেফ প্লাগ অন করেই সহজে চালানো যায়।

কোনটি কিনবেন?

সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আপনার পরিস্থিতির ওপর। আপনার যদি নিজস্ব বাড়ি থাকে এবং বাইরে এসির আউটডোর ইউনিট রাখার জায়গা থাকে, তবে দীর্ঘমেয়াদী স্বস্তির জন্য স্প্লিট এসি কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আর যদি আপনাকে বারবার বাসা বদলাতে হয় বা ভাড়া বাড়িতে দেওয়াল ফুটো করার অনুমতি না থাকে, তবে উইন্ডো এসি হবে আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক বিকল্প।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ivory Coast VS Norway
5'
0 - 0
World Cup