সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০১:৩৬ এএম আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:৩৭ এএম
expand
আজ থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

গ্যাস সরবরাহ পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পুরো ফেনী জেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সোমবার (২৯ জুন) রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কুমিল্লা প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (পিএলসিসি ডিপার্টমেন্ট) প্রকৌশলী মনোজ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী মনোজ কুমার গাইন বলেন, ‘ফেনী শহরের শান্তি কোম্পানি রোড থেকে আলিমউদ্দিন এলাকা পর্যন্ত মেরামতকৃত লাইনে গ্যাস সংযোগ ও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইনে কাজ করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্রাহকদের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।’

তিনি বলেন, ‘রক্ষণাবেক্ষণ শেষ হলে বৃহস্পতিবার (২ জুন) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। যদি এই সময়ের আগে কাজ শেষ হয় সেক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগেই গ্যাস সংযোগ চালু করা হবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সহযোগীতা কামনা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন