মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ৬ জন কাউন্সিলর এ রিট দায়ের করেন। মঙ্গলবার (০২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হয়।

এর আগে গত ১৬ মে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নির্বাচন কমিশন ১৭ মে বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকাকে কেন্দ্র করেই পরবর্তীতে আপত্তি ও বিতর্কের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গত ১৩ মে গঠিত এ কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন