মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ, রয়েছে আবাসন সুবিধা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১:৩৮ এএম আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:৩৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির আর্কিটেক্ট (রিগাল ফার্নিচার) বিভাগ এমটিও পদে জনবল নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: এমটিও

বিভাগ: আর্কিটেক্ট (রিগাল ফার্নিচার)

লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: পণ্যের মানসম্মত ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে CAD মডেল এবং কারিগরি ড্রয়িং তৈরি, পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ করা, এবং নির্ভুলতা, উৎপাদনযোগ্যতা ও ডিজাইন স্পেসিফিকেশনে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: নতুন আসবাবপত্র ডিজাইন ও তৈরিতে দক্ষতা। চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।

আবেদনের সময়সীমা: ২৯ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন