

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মার্চ মাসের বেতন মন্ত্রণালয় অনুমোদন করেছে। তবে এই বেতন বর্তমানে আইবাসে দেখা যাচ্ছে না।
রোববার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, প্রায় পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারীর মার্চ মাসের বেতন অনুমোদিত হয়েছে। বেতন সংক্রান্ত তথ্য আইবাসে আপলোড হওয়ার পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন বলেন, মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এবং শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত বেতন পান, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান প্রতি মাসে অনলাইনের মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের বেতনের প্রস্তাব দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্র বেতন বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।
সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা আরও স্বচ্ছভাবে প্রদানের নিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন
