বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মানুষ ধোয়ার মেশিন বাজারে আনল জাপান

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
মানুষ ধোয়ার মেশিন
expand
মানুষ ধোয়ার মেশিন

জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সায়েন্স মানুষের শরীর পরিষ্কারের জন্য একটি অভিনব মেশিন উন্মোচন করেছে। দেখতে সাধারণ ওয়াশিং মেশিনের মতো হলেও এটি কাপড় নয়, বরং পুরো মানবদেহকে সতেজ করে তোলে। ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রথম এটি প্রদর্শনের পর এবার দেশটির বাজারে বিক্রি শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের তথ্য মতে, মেশিনটির ভেতরে থাকা বিশেষ ক্যাপসুলে ব্যবহারকারী প্রবেশ করে দরজা বন্ধ করলেই পরিষ্কার প্রক্রিয়া শুরু হয়। কাপড় ধোয়ার মতো ঘূর্ণন পদ্ধতি নেই এখানে। বরং অতি ক্ষুদ্র জলের কণা ও মাইক্রো-বুদবুদের সমন্বয়ে শরীরকে কোমলভাবে পরিষ্কার ও রিফ্রেশ করে।

ব্যবহারকারীর নিরাপত্তার জন্য মেশিনে রয়েছে উন্নত সেন্সর, যা হৃদস্পন্দনসহ গুরুত্বপূর্ণ শরীরিক সূচকগুলো পর্যবেক্ষণ করবে। পরিষ্কারের সময় মৃদু সংগীত বাজবে এবং আরামদায়ক ভিজ্যুয়াল প্রদর্শিত হবে। পুরো প্রক্রিয়া শেষে শরীর শুকিয়ে বের হওয়া যাবে আলাদা করে তোয়ালে ব্যবহারেরও প্রয়োজন হবে না।

এই ধারণার মূলসূত্র ১৯৭০ সালের ওয়ার্ল্ড এক্সপোতে প্রদর্শিত একটি কনসেপ্ট থেকে নেওয়া। সায়েন্স-এর বর্তমান উদ্ভাবকরা সেই পুরোনো আইডিয়াকেই আধুনিক প্রযুক্তিতে রূপ দিয়েছেন।

জাপান টাইমস জানায়, প্রথম ধাপে মাত্র ৫০টি ইউনিট প্রস্তুত করা হচ্ছে। প্রতিটির দাম প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। ইতোমধ্যে ওসাকার একটি হোটেল অতিথিদের ব্যবহারের জন্য মেশিনটি কিনেছে এবং যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট কোম্পানিও আগ্রহ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup