বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে ৪’শ 

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:০২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম সন্দেহে ৮ জন ও নিশ্চিত হামে মৃত্যু ৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup