বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে বানাবেন গরুর মাংসের স্পাইসি কাবাব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
গরুর মাংসের স্পাইসি কাবাব
expand
গরুর মাংসের স্পাইসি কাবাব

বিশেষ কোনো আয়োজন হোক বা পারিবারিক আপ্যায়ন—কাবাব মানেই আলাদা এক আকর্ষণ। আর সেই কাবাব যদি হয় গরুর মাংসের, তাতে মসলার ঝাঁজ থাকলে তো কথাই নেই! যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন, তাদের জন্য আজ রইল মুখরোচক গরুর মাংসের স্পাইসি কাবাবের সহজ রেসিপি। এই কাবাব যে কোনো অনুষ্ঠানকে করে তুলবে আরও জমজমাট।

যা যা লাগবে

হাড় ছাড়া গরুর মাংস – আধা কেজি

ছোলার ডাল / বুটের ডাল – ২ কাপ

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি – ২ টেবিল চামচ

শুকনা মরিচ – ৪টি

লবণ – পরিমাণমতো

গোল মরিচের গুঁড়া – আধা চা চামচ

গরম মসলার গুঁড়া – আধা চা চামচ

ডিম – ১টি

তেল – ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে কিমা করে নিন। এরপর একটি প্রেশার কুকারে ২ কাপ পানি দিয়ে মাংসের কিমা, ছোলার ডাল, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, গরম মসলার গুঁড়া ও স্বাদমতো লবণ একসঙ্গে দিয়ে সেদ্ধ করুন।

পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে এলে মিশ্রণটি নামিয়ে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিন। এবার এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মেখে কাবাবের মিশ্রণ তৈরি করুন।

এরপর পছন্দমতো আকারে কাবাব বানিয়ে নিন। একটি ফ্রাইং প্যানে পরিমাণমতো তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিন। খেয়াল রাখবেন, বেশি আঁচে ভাজলে কাবাব পুড়ে যেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X