বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইন সাংবাদিকের সঙ্গে মেসির প্রেমের গুঞ্জন!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

আর্জেন্টিনার এই জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফুটবল তারকাদের সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যেই বেশ পরিচিত। তবে সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিয়োনেল মেসির সঙ্গে তার নাম জড়িয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। মাঠের খবরের পাশাপাশি গ্ল্যামার দুনিয়ায় এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে- সোফি মার্তিনেজ়।

মেসি ও সোফির সম্পর্কের গুঞ্জন

মেসি এবং সোফিকে নিয়ে গুঞ্জন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, স্বয়ং মেসিও এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের শেষে সোফিকে দেখে জড়িয়ে ধরেন মেসি।

গুঞ্জনকারীদের ইঙ্গিত করে মেসি মজা করে বলেন, ‘‘যদি তোমার দিকে তাকাই, তবে ওরা বলবে কেন তাকালাম, আর যদি কথা বলি, তবে বলবে কেন কথা বললাম?’’

জবাবে সোফিও ধন্যবাদ জানিয়ে বলেন, মেসির এই কথাটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি যাই হোক না কেন, দু'জনের কেউই এই আলোচনা থামানোর চেষ্টা করছেন না, যা মেসিভক্তদের মাঝে সোফিকে নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কাতার বিশ্বকাপের ফাইনালের আগের সেই মুহূর্তটি, যেখানে সোফি প্রশ্ন করার বদলে মেসির চোখের দিকে তাকিয়ে বলেছিলেন- বিশ্বকাপ জিতুন বা না জিতুন, আর্জেন্টিনাবাসীর কাছে তিনি একজন স্বপ্ন দেখানো নায়ক।

ছবি সংগৃহীত

সোফির সেই আবেগঘন কথা এবং মেসির মুগ্ধ নয়নে তাকিয়ে থাকার ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছিল।

ফ্যাশন ও স্টাইলে অনন্য সোফি

সোফির দিনের বেশিরভাগ সময় কাটে স্টেডিয়াম, প্র্যাকটিস মাঠ কিংবা স্টুডিওতে তারকাদের সাক্ষাৎকার নিয়ে। ক্যামেরার সামনে সবসময় থাকতে হয় বলে ফ্যাশনে তিনি কোনো খামতি রাখেন না।

তার কেতাদুরস্ত সাজগোজ অনায়াসেই টেক্কা দিতে পারে নামী মডেল, অভিনেত্রী, এমনকি ফুটবল তারকাদের হাই-প্রোফাইল স্ত্রীদেরও।

কাজের পোশাক বা ‘কর্পোরেট লুক’-এ কীভাবে ফ্যাশনেবল টুইস্ট দেওয়া যায়, তা সোফির সাজ দেখলেই বোঝা যায়। যেমন- ওভারসাইজড ব্লেজারের সঙ্গে ক্রপ শার্ট আর গলায় আকর্ষণীয় গহনা।

তার এই মার্জিত অথচ আধুনিক পোশাক যেকোনো কর্মজীবী নারীর জন্য আদর্শ হতে পারে।

কাজের বাইরে অন্য এক সোফি

সোফি শুধু সাংবাদিকতাতেই সীমাবদ্ধ নন, কাজের বাইরেও তিনি বহুমুখী প্রতিভার অধিকারী।

রান্নায় পারদর্শী: তিনি রান্না করতে ভালোবাসেন। এমনকি জনপ্রিয় রিয়ালিটি শো 'মাস্টারশেফ'-এ অংশ নিয়ে নিজের রান্নার হাতের প্রশংসাও কুড়িয়েছেন।

ভ্রমণপ্রেমী: সুযোগ পেলেই তিনি বিভিন্ন দেশের দর্শনীয় স্থান বা সমুদ্রসৈকতে ঘুরতে চলে যান।

সাহসী ফ্যাশন: ফিটনেস সচেতন সোফির দীর্ঘ ও ছিপছিপে চেহারায় যেকোনো পোশাকই দারুণ মানায়। লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্ত্রী জর্জিনার মতো সোফিরও সাঁতার পোশাকের বিপুল ভক্ত রয়েছে।

সৈকতে বিকিনি পরা সোফি যেমন আবেদনময়ী, তেমনই কাজের জগতেও বিকিনির সঙ্গে ব্লেজার পরে হাজির হয়ে নিজের সাহসী ফ্যাশনের পরিচয় দিয়েছেন তিনি।

এককথায়, মাঠের সোফি আজ শুধু একজন সফল সাংবাদিকই নন, বরং ফ্যাশন ও লাইফস্টাইলের এক নতুন আইকন। মেসির চোখে তাঁর জন্য মুগ্ধতা যে এমনি এমনি নয়, তা বলাই বাহুল্য!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন