মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের মতোই কি স্বপ্ন দেখে পোষা প্রাণী? যা বলছে গবেষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

পোষ্যরা প্রাণী কি স্বপ্ন দেখে?

মানুষের মতো পোষা বিড়াল বা কুকুর মুখে কথা বলতে না পারলেও, তাদের আনন্দ, দুঃখ বা রাগ আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মানুষের মতোই এরা ঘুমের মধ্যে স্বপ্নও দেখে।

আপনি যদি খেয়াল করেন, তবে দেখতে পাবেন ঘুমের ঘোরে অনেক সময় পোষ্যরা চোখ পিটপিট করছে, কান নাড়ছে, পা নাড়াচাড়া করছে কিংবা মৃদু স্বরে ডাকছে।

মূলত ঘুমের 'আরইএম' (Rapid Eye Movement) পর্যায়ে তারা এই স্বপ্নগুলো দেখে, যখন তাদের মস্তিষ্ক সজাগ থাকে এবং চোখ দ্রুত নড়াচড়া করে।

স্বপ্নে তারা কী দেখে?

পশু গবেষকদের মতে, পোষা প্রাণীরা সাধারণত তাদের সারাদিনের কাটানো মুহূর্ত বা দৈনন্দিন কার্যকলাপই স্বপ্নে দেখে। যেমন- একটি কুকুর হয়তো স্বপ্নে দেখছে সে বল নিয়ে খেলছে, কোনো কিছু চিবোচ্ছে কিংবা বাড়ির মানুষের সাথে খুনসুটি করছে।

অন্যদিকে বিড়ালের স্বপ্ন একটু আলাদা হয়, তারা মূলত শিকার করা, গাছে ওঠা বা কোনো কিছু তাড়া করার মতো ঘটনা স্বপ্নে দেখে। এই স্বপ্নগুলো আসলে তাদের সারাদিনের স্মৃতিগুলোকে মস্তিষ্কে গুছিয়ে নিতে সাহায্য করে।

মানুষের মতো ওরাও কি দুঃস্বপ্ন দেখে?

মানুষের মতো বিড়াল বা কুকুরও মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতে পারে। ঘুমের মধ্যে হঠাৎ রেগে যাওয়া, ভয় পেয়ে ডেকে ওঠা বা ছটফট করা দুঃস্বপ্নেরই লক্ষণ।

অতীতে যদি তাদের কোনো খারাপ বা ভীতিজনক অভিজ্ঞতা হয়ে থাকে, তবে সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোই অনেক সময় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup