

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এবার আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন জানিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।’
মাত্র কয়েকটি শব্দের এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার জমা পড়ে।