বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খানের বিয়ে অবৈধ ঘোষণা করে ফতোয়া জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

গত ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন অভিনেতা আমির খান।

এই বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান- ইরা, জুনায়েদ ও আজাদ। জানা গেছে, গৌরী নিজের ধর্ম পরিবর্তন করেননি এবং তারা ভারতের বিশেষ বিবাহ আইন (Special Marriage Act) অনুযায়ী আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আমির খানের এই বিয়ে নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক মুসলিম ধর্মীয় নেতা। তার দাবি, কোনো মুসলিম পুরুষ যদি ইসলাম গ্রহণ না করা কোনো অমুসলিম নারীকে বিয়ে করেন, তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী সেই বিয়ে বৈধ নয়।

এই ব্যাখ্যার ওপর ভিত্তি করে তিনি আমির খানের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছেন। ওই নেতার মতে, আমিরের মতো একজন প্রভাবশালী তারকা এমন সিদ্ধান্ত নিলে সমাজে ভুল বার্তা পৌঁছাতে পারে।

ধর্মীয় নেতা ফতোয়া জারি করলেও ভারতীয় আইনে এর কোনো আইনি বা বাধ্যতামূলক কার্যকারিতা নেই। ফতোয়া মূলত একটি ধর্মীয় মতামত বা ব্যাখ্যা মাত্র, এটি কোনো রাষ্ট্রীয় আইন বা আদালতের আদেশ নয়।

তাই বিশেষ বিবাহ আইনের অধীনে সম্পন্ন হওয়া আমির-গৌরীর এই বিয়ে ভারতের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ।

ফতোয়া জারি এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চললেও আমির খান বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
England VS Argentina
67'
1 - 0
55' Anthony Gordon
World Cup