রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে রেফারি এলফাথ, যার অধীনে কখনও হারেননি মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:৪২ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আমেরিকার অভিজ্ঞ অফিশিয়াল ইসমাইল এলফাথ। পরিসংখ্যানে দেখা যায় ইসমাইল এলফাথের পরিচালনা করা ম্যাচে আজ পর্যন্ত একটিতেও হারেনি লিওনেল মেসির দল

এই মরক্কান-আমেরিকান রেফারি যখনই মাঠে মূল রেফারি কিংবা ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রতিবারই লিওনেল মেসির দল জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ওয়ার্ল্ড সকার টক তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে, লিওনেল মেসির দল ইসমাইল এলফাত অফিশিয়াল থাকা অবস্থায় মোট ৫টি ম্যাচ খেলেছে এবং ৫টি ম্যাচেই শতভাগ জয়ের নিখুঁত রেকর্ড বজায় রেখেছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই ম্যাচে এলফাথ ফোর্থ অফিশিয়াল হিসেবে ডাগআউটে ছিলেন। এর পাশাপাশি মেসির মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত তাদের মোট ৪টি ম্যাচ পরিচালনা করেছেন, যার সবকটিতেই মায়ামি জয়ী হয়, যার মধ্যে ২০২৩ সালের ঐতিহাসিক লিগস কাপ ফাইনালের ট্রফি জয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এই আসরে এটি ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে, এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস ও স্পেন বনাম উরুগুয়ে এবং রাউন্ড অফ ১৬-তে নরওয়ে বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank