বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্পেনের কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ।। ছবি: সংগৃহীত
expand
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ।। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের সংগঠিত রক্ষণ ও আক্রমণভাগের ভারসাম্যের সামনে নিষ্প্রভ হয়ে পড়ে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের নেতৃত্বাধীন ফ্রান্সের শক্তিশালী আক্রমণ।

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখন অপেক্ষায় ফাইনালের প্রতিপক্ষের। দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইয়ের পর জানা যাবে, শিরোপার মঞ্চে তাদের সামনে কে দাঁড়াবে। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মনে রয়েছে বিশেষ এক প্রত্যাশা—ফাইনালে তিনি চান আর্জেন্টিনাকে।

দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মাঠে তাদের সংগঠিত ফুটবল, কৌশলগত নিয়ন্ত্রণ এবং আক্রমণ-রক্ষণে ভারসাম্যের সামনে এমবাপে-দেম্বেলেদের নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগও কার্যকর হতে পারেনি।

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখন ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায়। দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে তাদের প্রতিপক্ষ।

সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড—যে দলই ফাইনালে আসুক, ম্যাচটি হবে কঠিন। তার মতে, এবারের দুই সেমিফাইনালই ছিল ‘আগাম ফাইনাল’।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল হলে সেটি দে লা ফুয়েন্তের জন্য হবে বিশেষ এক আবেগের মুহূর্ত। কারণ আর্জেন্টিনা কোচ স্কালোনির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কার্যক্রমে স্কালোনিসহ অনেক বর্তমান তারকা কোচকে প্রশিক্ষণ দিয়েছেন দে লা ফুয়েন্তে।

স্পেন কোচ বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ।’

এর আগে আর্জেন্টিনা কোচও নিজের সাবেক প্রশিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্কালোনি বলেছেন, দে লা ফুয়েন্তে এই সাফল্যের পুরোপুরি যোগ্য। স্পেন কোচ একজন অসাধারণ মানুষ, যিনি সব সময় তাকে সহযোগিতা করেছেন।

ফাইনালের আগে দুই কোচের সম্পর্কের গল্পও বাড়তি মাত্রা যোগ করেছে এবারের বিশ্বকাপে। স্কালোনির আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তাহলে শিষ্য ও গুরুর মুখোমুখি লড়াই দেখা যাবে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে।

অন্যদিকে, ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় নিয়ে সন্তুষ্ট দে লা ফুয়েন্তে। তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা একটি দলকে হারানো বিশেষ অর্জন। তাঁর মতে, খেলোয়াড়দের নিষ্ঠা, আত্মত্যাগ ও প্রতিভাই এই সাফল্যের মূল কারণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup