বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের মধ্যেই এইচএসসির সপ্তম দিনের পরীক্ষা, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম অঞ্চল ছাড়া) আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা–২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

পরীক্ষা ঘিরে গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে আসছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলােই) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

তাদের দাবিগুলো হলো, বন্যা, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ রয়েছে বলে তারা মনে করছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ পরীক্ষা শেষে বেলা সাড়ে ১টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’—এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup