রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে উত্তেজনা থাকলেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আবেগের চেয়ে বাস্তবতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’

তবে স্কালোনির এই মন্তব্য সমর্থকদের আবেগ খুব একটা কমাতে পারবে না বলেই মনে করা হচ্ছে। কারণ দুই দলের বিশ্বকাপের ইতিহাসে রয়েছে বহু স্মরণীয় লড়াই। বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও দুর্দান্ত একক নৈপুণ্যের গোলের ম্যাচটি এখনো ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পথ মোটেও সহজ ছিল না। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে লিওনেল স্কালোনির দল। তবে প্রতিবারই কোনো না কোনোভাবে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে হুলিয়ান আলভারেজের অসাধারণ গোলে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা।

উত্তর আমেরিকায় এবার আর্জেন্টিনার পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকলেও লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য অনেক দুর্বলতা আড়াল করেছে। তাই সেমিফাইনালে স্কালোনি কৌশলে পরিবর্তন আনবেন কি না, তা নিয়ে আলোচনা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

২১ বছরের বেশি সময় পর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কালোনি তার পরীক্ষিত খেলোয়াড়দের ওপরই আস্থা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড: জুলিয়ানো সিমেওনে, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank