বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট শেষে এফডিসিতে কুকুর ছাড়া আর কেউ থাকে না: হারুন কিসিঞ্জার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে এখন উৎসবের আমেজ। সারা বছর যেখানে শিল্পীদের তেমন একটা আনাগোনা থাকে না, নির্বাচন এলে সেখানে নবীন-প্রবীণদের মেলা বসে।

নির্বাচনের এই জমজমাট পরিবেশ নিয়ে কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার নিজের মতো করে কিছু মজার ও সত্যি কথা বলেছেন।

হারুন কিসিঞ্জার মজা করে বলেন, ভোটের কারণে এখন এফডিসিতে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। অথচ সাধারণ সময়ে সেখানে মানুষই থাকে না, বড়জোর দু-একটা কুকুর ঘুরে বেড়াতে দেখা যায়।

তিনি নিজে এখন নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এফডিসিতে তেমন আসেন না। তবে নির্বাচন এলে চলে আসেন, কারণ এই বাহানায় পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় এবং নতুনদের সাথেও পরিচয় হয়। সবাইকে একসাথে দেখতে তার বেশ ভালো লাগে।

ভোট কাকে দেবেন? দুই প্যানেলের সবাই ভালো মানুষ হওয়ায় কাকে ভোট দেবেন তা নিয়ে ভোটের আগের রাতে ভাববেন তিনি। তবে একটি ভোট তিনি এখনই নিশ্চিত করেছেন- সেটি হলো তার শিষ্য চিকন আলী।

হারুন কিসিঞ্জার জানান, একবার তার মৃত্যুর গুজব রটেছিল। তখন চিকন আলী তার জন্য অনেক কেঁদেছিলেন। গুরুর প্রতি শিষ্যের এই ভালোবাসার প্রতিদান হিসেবেই তিনি চিকন আলীকে ভোট দেবেন।

অতীতে অনেক বড় বড় তারকা শিল্পীদের জায়গা বা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি। তাই এবারের প্রার্থীদের প্রতি তার অনুরোধ- মিথ্যা আশ্বাস না দিয়ে, শুধু সেটুকুই বলুন যা সত্যি করতে পারবেন। কারণ শিল্পীদের সঙ্গে মিথ্যা বললে পরে ধরা খেতে হবে।

তার মতে, আগের নির্বাচনগুলো এতটাই উৎসবমুখর হতো যে তা জাতীয় নির্বাচনকেও হার মানাতো, এমনকি দেশের বাইরের মানুষও খোঁজখবর রাখতো।

এবার সেই জৌলুস কিছুটা কমলেও, সবাই একসঙ্গে হয়ে আনন্দ করতে পারছেন- এটাই তার কাছে সবচেয়ে বড় বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup