

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বান্দ্রার একটি ক্যাফেতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এই চর্চা শুরু হয়। তবে ঘটনাটি নিয়ে দুই তারকার কেউই এখন পর্যন্ত কোনো অফিসিয়াল মন্তব্য করেননি।
ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল 'বুজি ক্যাফে' থেকে বের হয়ে যাচ্ছেন, অন্যদিকে ৩৩ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন। এটা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেন।
আবার অনেকেই মনে করছেন, একই জায়গায় দুজনের উপস্থিতি মানেই প্রেম নয়, এটি তাদের নতুন কোনো যৌথ বিজ্ঞাপনের কাজও হতে পারে।
পাশাপাশি অনেকে দুই তারকার মধ্যকার ১১ বছরের বয়সের ব্যবধানের বিষয়টি তুলে ধরে এটাকে শুধুই গুঞ্জন বলে মনে করছেন।
উল্লেখ্য, যশস্বী জয়সওয়াল ২০২৩ সালে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে নজর কাড়েন এবং বর্তমানে ভারতীয় দলে নিয়মিত খেলছেন। তিনি আইপিএলে রাজস্থান রয়্যালস ও ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেন।
অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও সিনেমা জগতে সমানভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে ২০২৫ সালের শুরুর দিকে অভিনেতা ধনুষের সঙ্গে তার বিয়ের গুজব উঠলেও তা ভিত্তিহীন প্রমাণিত হয়। বড় পর্দায় ম্রুণালকে সর্বশেষ 'হায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' সিনেমায় দেখা গেছে।