মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থতার গুঞ্জনের মাঝেই সালমানের রহস্যজনক পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand

নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলাকালীন একেবারেই নিজস্ব ঢঙে জবাব দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তিনি রসিকতা করে লেখেন, ‘আপনাদের শরীর কেমন?’

অনেকেই এই পোস্টটিকে তার স্বাস্থ্য নিয়ে চলা জল্পনা-কল্পনার একটি মজাদার জবাব হিসেবে দেখছেন।

পোস্টে ভক্তদের পাশাপাশি তারকারাও প্রতিক্রিয়া জানিয়েছেন; অভিনেত্রী মাহি বিজ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘টু গুড’। সম্প্রতি মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (SRA)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সালমান। সেখানে তিনি নতুন আইটি সার্ভার রুম উদ্বোধন করেন এবং উপকারভোগীদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন।

তবে মূল অনুষ্ঠানের চেয়ে বেশি নজর কাড়ে সালমানের শারীরিক অবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তাঁকে আগের চেয়ে বেশ রোগা, ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল।

তা দেখে উদ্বিগ্ন ভক্তদের মনে নানা প্রশ্ন জাগে। কেউ মন্তব্য করেন, ‘ভাইজানের কী হয়েছে?’, আবার কেউ লেখেন, ‘তাকে খুব অসুস্থ লাগছে, সৃষ্টিকর্তা সুস্থ রাখুন।’

শারীরিক অবস্থার নানা গুঞ্জনের মাঝেই চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রথম ঝলক প্রকাশ করেন সালমান খান। প্রকৃতির মাঝে নিজের পেশিবহুল শরীরের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি শুধু লিখেন, ‘মাতৃভূমি’।

'সালমান খান ফিল্মস'-এর ব্যানারে অপূর্ব লাকিয়া পরিচালিত এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি ও অঙ্কুর ভাটিয়াকে।

চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে এবং নতুন তারিখ এখনো জানানো হয়নি। সালমান খানকে সর্বশেষ ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে 'জীবা মহালা' চরিত্রে বিশেষ অতিথি হিসেবে অভিনয় করতে দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank