বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিমাত করলো ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand

চকচকে নাচ-গান কিংবা অতিরিক্ত মারপিট ছাড়াই স্রেফ চিত্রনাট্যের শক্তিতে কীভাবে দর্শকের মন জয় করা যায়, তা দেখিয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। বলিউডের আগের দুটি কিস্তিই ছিল সুপারহিট। সেই ধারাবাহিকতায় এবার আসছে গল্পের শেষ অধ্যায় ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। বুধবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই সিনেমার ট্রেলার।

ট্রেলারে ফের নজর কেড়েছেন অজয় দেবগন, টাবু, রজত কাপুর, সৌরভ শুক্লা ও শ্রিয়া সরণের মতো চেনা শিল্পীরা। তবে গল্পের ধার বাড়াতে এবার কাস্টিংয়ে যোগ হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতের মতো দুই দাপুটে অভিনেতা। ট্রেলারে দুই পক্ষের অভিনয়ের এই জোরদার টক্কর পুরো সিনেমা দেখার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

গল্পের কেন্দ্রে এখনো সেই পুরানো ঘটনা- পরিবারকে বাঁচাতে বিজয় সালগাওকারের একের পর এক বুদ্ধির চাল, অন্যদিকে নিহত তরুণের পরিবারের ন্যায়বিচারের মরিয়া চেষ্টা। তবে নতুন এই কিস্তিতে বিজয়ের বিরুদ্ধে পুলিশ অবশেষে শক্ত কিছু প্রমাণ হাতে পেয়েছে।

ফলে বিজয়ের ওপর চাপ এখন সবথেকে বেশি। তবে কি এবার সত্যিই ধরা পড়ে যাবে বিজয় সালগাওকার? নাকি শেষ চালটি এখনও বিজয়ের হাতেই রয়েছে? সেই উত্তর মিলবে পর্দায়।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। আগের পর্বগুলোর মতো এই সিনেমাটিও মূল মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর অফিশিয়াল রিমেক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank