রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং সেটে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
অভিনেত্রী জেসমিন ভাসিন
expand

ঝুঁকিপূর্ণ স্টান্ট আর রোমাঞ্চে ভরা রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের সেটে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। পানিতে একটি কঠিন স্টান্ট সম্পন্ন করার পর সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন।

সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা যায়, ওয়াটার স্টান্ট চলাকালে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান তিনি। স্টান্ট শেষ হলেও জেসমিন তাৎক্ষণিকভাবে আগের কোনো ঘটনাই মনে করতে পারছিলেন না, যা সেটে উপস্থিত নিরাপত্তারক্ষী ও কলাকুশলীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্মৃতি হারানোর এই ভয়ানক মুহূর্তটি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক ঘণ্টার চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের পর জেসমিন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

আকস্মিক এমন শারীরিক ও মানসিক বিপদের মুখে পড়েও তিনি যেভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন, তা শো-সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

আন্তর্জাতিক মানের নিরাপত্তার দাবি করা হলেও ‘খাতরোঁ কে খিলাড়ি’র সেটে এমন দুর্ঘটনা এবারই প্রথম নয়। কিছুদিন আগেই অপর প্রতিযোগী গৌরব খান্না নিজের পিঠের চোটের দাগ প্রকাশ্যে এনে শোয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তার পরপরই জেসমিনের এই গুরুতর সংবাদের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। স্টান্টের চূড়ান্ত মুহূর্তে ঠিক কী ঘটেছিল, তা দেখতে দর্শক এখন অধীর আগ্রহে আগামী পর্বের অপেক্ষায় দিন গুনছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank