সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে অপমান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

সুদানে চলমান যুদ্ধ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভের মুখে পড়েছেন দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ঘিরে একজন সুদানি নাগরিককে প্রকাশ্যে ক্ষোভ জানাতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, লন্ডনের নাইটসব্রিজ এলাকায় মাকতুম ও তার সফরসঙ্গীরা চলার সময় রাস্তার অপর পাশ থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন। সুদানি ওই নাগরিক আমিরাতের বিরুদ্ধে সুদানের বেসামরিক মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলেন এবং দেশটিতে রক্তপাত বন্ধের দাবি জানান।

একপর্যায়ে মাকতুমের সফরসঙ্গীদের একজন প্রতিবাদকারীর দিকে এগিয়ে যান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে প্রতিবাদকারীর উদ্দেশে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করতেও শোনা যায়। পরে তিনি রাস্তা পার হয়ে সরাসরি ওই ব্যক্তির মুখোমুখি হন।

প্রতিবাদকারী এ সময় সুদানের সংঘাতে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের ভূমিকারও সমালোচনা করেন।

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ চলছে। সংঘাতের কারণে দেশটিতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।

আরএসএফকে সহায়তা দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাত বরাবরই অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের প্রতিবেদনে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ড হয়ে অস্ত্র সরবরাহের অভিযোগ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank