সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
এনপিবি কোলাজ
expand

অভিনয়শিল্পী সোহানা সাবার ব্যক্তিগত জীবনে এসেছে নতুন এক অধ্যায়। ২০২৩ সালের ৭ নভেম্বরে প্রথম আলোয় প্রকাশিত ‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’ শিরোনামের প্রতিবেদনটি নিয়ে বেশ কিছুদিন গুঞ্জন থাকলেও, এবার নিজেই প্রকাশ করলেন সেই গোপন খবর- বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন তিনি।

সাবার বর্তমান স্বামী ফয়সাল, যিনি পেশায় একজন সফল ব্যবসায়ী। তাদের ভালোবাসার সম্পর্ক সাড়ে পাঁচ বছরের, যা দেড় বছরেরও বেশি সময় আগে শুভ পরিণয়ে রূপ নিয়েছে। নিজেদের বাসায় ঘনিষ্ঠ পরিবেশে শেষ হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা।

পূর্বে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে প্রায় এক দশকের দাম্পত্য জীবন ও একটি সন্তানের জননী হওয়ার পর বিচ্ছেদের কষ্ট সামলাতে হয়েছে সাবাকে। জীবনের সেই কঠিন সময় পার করে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার পথেই পরিচয় হয় ফয়সালের সঙ্গে।

প্রথম দেখাতেই ফয়সালকে মনের মতো মানুষ মনে হলেও সাবা নিজের অনুভূতি গোপন রেখেছিলেন। পরবর্তীতে ফয়সাল নিজে থেকে ভালোবাসার প্রস্তাব দিলে তা সানন্দে গ্রহণ করেন তিনি।

এই নতুন বাঁধনে সবচেয়ে বেশি খুশি সাবার সন্তান, যে তার মায়ের এই সিদ্ধান্তকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং নতুন অভিভাবককে পছন্দও করেছে।

ব্যক্তিগত জীবনের এই সুন্দর পরিবর্তনের পাশাপাশি অভিনয় অঙ্গনেও সোহানা সাবার পদচারণা বেশ সমৃদ্ধ। টেলিভিশন নাটক দিয়ে শুরু করে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

পরবর্তীতে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। সীমান্ত ছাড়িয়ে ওপারে ভারতের ‘ষড়্‌রিপু’ ও ‘এপার-ওপার’ এবং আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন সাবা। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে তিনি কাঙ্ক্ষিত সুখের দিন পার করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank