মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় নতুন মুখ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

বলিউড তারকা অজয় দেবগনের নতুন সফর শুরু হতে যাচ্ছে ছোট পর্দায়। ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধমূলক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন তিনি।

এতদিন ধরে দর্শক যাকে অনুপ সোনির কণ্ঠে শুনে এসেছেন, এবার সেই পরিচিত মঞ্চেই শোনা যাবে অজয়ের গুরুগম্ভীর কণ্ঠ।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সঞ্চালক হিসেবে তিনি পা রাখতে চলেছেন ড্রয়িংরুমে।

ইতোমধ্যেই নতুন সিজনের জন্য ১৫টি পর্বের শুটিং শেষ করে ফেলেছেন এই তারকা। তবে এই উপস্থাপনায় তার স্থায়িত্ব কতদিনের হবে, তা পুরোপুরি নির্ভর করছে দর্শকের প্রতিক্রিয়া ও অনুষ্ঠানটির টিআরপি রেটিংয়ের ওপর।

এই ১৫টি পর্বে ইতিবাচক সাড়া মিললে আগামীতেও তাকে সঞ্চালনায় দেখতে পাবেন দর্শকরা।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা দিয়েছিলেন অজয়। একটি টিজার ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, কিছু সত্য ঘটনা মানুষকে গভীরভাবে নাড়া দেয় এবং তেমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি নিজে।

ভিডিওতে কোনো অনুষ্ঠানের নাম সরাসরি উল্লেখ না করলেও তা যে এই 'ক্রাইম পেট্রোল'-এরই প্রচারণামূলক বার্তা ছিল, তা এখন পরিষ্কার।

তবে এবার চমক কেবল অজয় দেবগনেই সীমাবদ্ধ থাকছে না। ‘মির্জাপুর’ সিরিজখ্যাত অভিনেতা রাজেশ টাইলাংকেও দেখা যাবে কয়েক পর্বের সঞ্চালনায়। অজয়ের প্রচারিত পর্বগুলো দর্শকরা কীভাবে নিচ্ছেন, তার ওপর ভিত্তি করেই ঠিক হবে রাজেশের পর্বগুলোর সংখ্যা।

দীর্ঘদিন ধরে অনুপ সোনিই ছিলেন ‘ক্রাইম পেট্রোল’-এর প্রধান মুখ ও ব্র্যান্ড। তবে বিভিন্ন সময় দিবাকর পুন্ডির, সাক্ষী তানওয়ার, আশুতোষ রানা কিংবা সোনালী কুলকার্নির মতো একাধিক তারকাকেও দেখা গেছে এই অনুষ্ঠানের বিশেষ পর্বগুলোতে সঞ্চালনা করতে। সেই ধারাবাহিকতায় এবার অজয় দেবগনের আগমন আয়োজনে যোগ করছে নতুন মাত্রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন