সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম
ফাইল ছবি
expand

হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (১১ আগস্ট) টানা দ্বিতীয় দিনের মতো তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেন। এতে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালুর আলোচনা নতুন জটিলতায় পড়েছে।

এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বাড়ার পর মঙ্গলবারও সেই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে।

সর্বশেষ তথ্যে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, গত ৩১ জুলাইয়ের পর ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের এটিই সর্বোচ্চ মূল্য। হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা বজায় থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank