রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের বাড়ির নিরাপত্তা দিতে গিয়ে কর্মীর আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস আবারও সংবাদের শিরোনামে। তবে এবার কোনো নিরাপত্তা হুমকি বা অপ্রীতিকর ঘটনা নয়, বরং অভিনেতার সুরক্ষায় নিয়োজিত এক পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে তৈরি হয়েছে বিষাদময় আবহ।

গত শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সালমানের বাড়ির সামনে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন গণেশ রায়তে নামের এক পুলিশ কর্মকর্তা।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি; সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্য গণেশ রায়তে পেশাগত জীবনে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি দীর্ঘ সময় ভারতীয় সেনাবাহিনীতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্তব্যরত অবস্থায় একজন প্রাক্তন সেনা তথা পুলিশ কর্মকর্তার এমন অকালপ্রয়াণে তার সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যের এই মর্মান্তিক মৃত্যু নিয়ে জোর আলোচনা চললেও, ঘটনাটির বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন