শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: মিঠুন চক্রবর্তী
expand
ছবি: মিঠুন চক্রবর্তী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার।

শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্যান্যরা।

জানা গেছে, এদিন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার। বেশ কিছুক্ষণ কথা বলেন দু’জনে। মিঠুনের শরীরের খোঁজ-খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেন, উনি (মিঠুন চক্রবর্তী) বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো আছেন।

এদিকে নিজেই সামাজিকমাধ্যমে মিঠুন চক্রবর্তী সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। হাসপাতাল সূত্রে খবর, ‘মহাগুরু’র হাতে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। দু-একদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাকে।

বলে রাখা যায়, বেশ কয়েকবছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ২০২৬ সালের নির্বাচনেও বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। মাঝ পথে অসুস্থ হয়েও পড়লেও দমে যাননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন।

নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কলকাতার নিউটাউনে বর্ষীয়ান এই অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন