শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি
expand
ছবি: রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি

ভারতের পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। চলতি বছরের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিয়ের পাঁচ মাসের মধ্যেই নাকি তাদের সংসার ভাঙনের পথে!

গেল কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, রণজয়-শ্যামৌপ্তি নাকি আলাদা থাকছেন। যদিও এ প্রসঙ্গে গত কয়েক দিনে রণজয় বা শ্যামৌপ্তি- কেউই কিছু জানাননি।

তবে বিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যেই অবশেষে নীরবতা ভেঙেছেন রণজয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন রণজয়।

যেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘ভাবিনি কখনো এ বিষয় নিয়ে কথা বলতে হবে। যে কাদা-ছোড়াছুড়িটা হচ্ছে, এটা কাম্য নয়।’

এই অভিনেতাকে আরও বলতে শোনা যায়, ‘আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছি। ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে আমি আগ্রহী নই। এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। একজন নারীকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা উচিত। যে ধরনের কথা বলা হয়েছে, সেগুলো শ্যামৌপ্তিরও প্রাপ্য নয়।’

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে নানা গুঞ্জনে রণজয় বলেন, ‘আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে যা-ই হোক, আমরা বুঝে নেব। কারও কাছে কিছু প্রমাণ করার কি আদৌ কোনো দায় আছে? করজোড়ে অনুরোধ করছি, আমাদের বাঁচতে দিন। আমাদের মতো ছেড়ে দিন। দম নিতে চাই। এত মিথ্যা রটনা নিতে পারছি না।’

শুধু শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ নয়, রণজয়ের সঙ্গে অভিনেত্রী অভিকা মালাকারের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। রণজয়ের দাবি, ‘এই রটনার প্রমাণ কী?’ এই অভিনেতার কথায়, ‘আমাদের ব্যক্তিগত জীবন, ভালো থাকা, খারাপ থাকা- আমরা আমাদের মতো করে বুঝে নেব। যা হচ্ছে, সেটা আমরা প্রত্যাশা করি না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন