শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনে বিনামূল্যে ৬ সিনেমা, দেখবেন যেভাবে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত।

শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনীটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও বিনামূল্যে উপভোগ করার সুযোগ থাকছে।

উৎসবের উদ্বোধনী দিনে অর্থাৎ ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা ‘রইদ’।

মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটি কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’, যাতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান ও আনোয়ার হোসেনের মতো কিংবদন্তি শিল্পীরা।

দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন খান আতাউর রহমান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’।

এরপর রাত ৮টায় থাকছে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’-এর প্রদর্শনী।

উৎসবের সমাপনী দিন ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে আমজাদ হোসেন পরিচালিত নন্দিত সিনেমা ‘দুই পয়সার আলতা’।

আর রাত ৮টায় সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন