

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দেশে ফিরতে পেরে তিনি আনন্দিত এবং দ্রুত ও পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন। পুরোপুরি সুস্থ না হলেও তার শারীরিক অবস্থা এখন ধীরে ধীরে উন্নতির দিকে।
সম্প্রতি তাকে দেখতে গুলশানের বাসায় যান জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। দেখা করার পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রোজিনা কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার আপডেট শেয়ার করেন এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।
লন্ডনের চিকিৎসকদের দেওয়া পরামর্শ অনুযায়ী, কাঞ্চনকে আগামী ১২ আগস্ট আবারো চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনে যেতে হবে। অসুস্থতার এই কঠিন সময়ে তার সার্বক্ষণিক দেখভাল করছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও জামাতা।