

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন উপলক্ষে সম্প্রতি ‘বর্ষাবিপ্লবের গান’ শীর্ষক এক কনসার্টের আয়োজন করা হয়।
সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকা ও ব্যান্ড দল- পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলে গঠিত এই কনসার্টটি হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পপ-রক তারকা হাসান যখন মঞ্চের সামনে এগিয়ে এসে গান গাইছিলেন, ঠিক তখনই দর্শকসারি থেকে কেউ একজন তাঁকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে।
বোতলটি সরাসরি তার মুখে গিয়ে আঘাত করে এবং ভেতরের পানি তার শরীরে ও পুরো মঞ্চে ছিটিয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক মাধ্যমসহ সংগীতাঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটির কড়া প্রতিবাদ জানিয়েছেন খ্যাতনামা সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই বিশৃঙ্খলা সৃষ্টি করা ব্যক্তিদের শনাক্ত করার জোর দাবি জানিয়ে তিনি ফেসবুকে লেখেন, সামনে থেকে একদল লোক অহেতুক ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা এবং কী উদ্দেশ্যে সেখানে গিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মঞ্চে পারফর্ম করা শিল্পীদের নিরাপত্তা প্রদানকে যেকোনো সফল আয়োজনের মূল শর্ত হিসেবে উল্লেখ করে প্রিন্স মাহমুদ আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
দোষীদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে প্রতিটি ইভেন্টে শিল্পীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।