

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশ হয়েছেন অভিনেত্রী সাফা কবির।
তবে প্রিয় দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেছেন, আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন সাফা কবির।
ব্রাজিলের ২-১ গোলে পরাজয় ও বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
ভিডিওতে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা জড়িয়ে হাঁটতে দেখা যায় সাফাকে। চোখে সানগ্লাস পরে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই। দুঃখজনক... তবে আগামী বিশ্বকাপে, ইনশাআল্লাহ, আমরা আবার আসব।’
ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম।’
ম্যাচ চলাকালেও গ্যালারি থেকে একটি ছবি পোস্ট করেছিলেন সাফা কবির। সেখানে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে নিজের প্রিয় দলকে সমর্থন জানাতে দেখা যায় তাকে। একই পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়েও নিজের স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।
ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে -একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
