

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামীকাল সোমবার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ঐতিহ্যবাহী ‘সরকারি শিশু পরিবার (বালিকা)’ পরিদর্শনে যাচ্ছেন দেশের ফার্স্ট লেডি ডা. জুবাইদা রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিদর্শনকালে তিনি নিবাসী বালিকাদের সার্বিক খোঁজখবর নেবেন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় শিশু কল্যাণমূলক কর্মসূচির মধ্যে ‘সরকারি শিশু পরিবার’ অন্যতম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বহু শিশু এতিম ও আশ্রয়হীন হয়ে পড়ে। তৎকালীন যুদ্ধবিধ্বস্ত দেশে এসব শিশুর পুনর্বাসন ও সুরক্ষার লক্ষ্যে ১৯৭৪ সালে ‘রাষ্ট্রীয় অনাথ আশ্রম’ হিসেবে এর কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর এই এতিমখানাগুলোর আধুনিকায়ন করে। ১৯৭৪ সালের অনাথ আশ্রমগুলোকে ১৯৮৬ সালে ‘সরকারি শিশু সদন’ এবং সর্বশেষ ২০০০ সালে একটি পারিবারিক আবহ ও মানবিক মর্যাদা বজায় রাখার উদ্দেশ্যে নাম পরিবর্তন করে ‘সরকারি শিশু পরিবার’ হিসেবে নামকরণ করা হয়। এর মধ্যে বালিকাদের জন্য ডেডিকেটেড শাখাটি অবহেলিত ও এতিম বালিকাদের সুরক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে।
তেজগাঁও সরকারী শিশু পরিবারের (বালিকা) সৃষ্টির ইতিহাস এবং এর মূল কার্যক্রম ও সেবাসমূহ:
সরকারি তথ্য বোর্ড অনুযায়ী প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ১৯৪৮ সালে বেসরকারিভাবে বাইতুল আতফাল-ই-ছাবিয়া এতিমখানা" নামে বেসরকারী ভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২১/১০/৮২ ইং তারিখ হতে এই এতিমখানাটিকে সম্পূর্ণ সরকারি সংস্থায় রূপান্তর বা সরকারীকরণ করা হয় এবং এটি "সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও, ঢাকা" হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের অধীনে পরিচালিত হচ্ছে।
এতে ১৭৫ জন নিবাসীর আসন থাকলেও বর্তমানে ১১৩ জন নিবাসী আছে বলে জানালেন প্রতিষ্ঠানটির তত্ত্ববধায়ক সানজিদা আয়েশা।
