রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারের নতুন সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

রোববার (০৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

প্রতিমন্ত্রী জানান, ৫ আগস্ট ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। পরে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর আন্দোলন আরও গতি লাভ করে।

তিনি আরও জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এদিন স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup